কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২২ অক্টোবর ২০২২, ৩:৫১ অপরাহ্ণ
কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে শনিবার (২২ অক্টোবর ২০২২)বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার, শহর আওয়ামী লীগ সভাপতি, জেলা জাসদ সভাপতি, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী, বিআরটিএ সহকারী পরিচালক কুষ্টিয়া সার্কেল, সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি, সভাপতি, কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান মোটর শ্রমিক ইউনিয়ন, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোছাঃ নাসরিন বানু উক্ত সভায় সভাপতিত্ব করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন