যার সংখ্যা ১ কোটি ৭০ লাখ

বাংলাদেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সী ৪৫ শতাংশ বিবাহিত নারী ভুগছেন অপুষ্টিতে

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৬ আগস্ট ২০২২, ৮:৪৪ পূর্বাহ্ণ
বাংলাদেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সী ৪৫ শতাংশ বিবাহিত নারী ভুগছেন অপুষ্টিতে

বাংলাদেশের নারীদের অপুষ্টিজনিত পরিস্থিতির নেই কোনো উন্নতি। ১৫ থেকে ৪৯ বছর বয়সী ৪৫ শতাংশ বিবাহিত নারী ভুগছেন অপুষ্টিতে। যার সংখ্যা ১ কোটি ৭০ লাখ। এ সংখ্যার একটি অংশ অপুষ্ট, তাদের ওজন প্রয়োজনের তুলনায় কম। অন্য অংশটি ওবেসিটি বা স্থূলতা সমস্যায় ভুগছেন। অর্থাৎ তাদের ওজন প্রয়োজনের চেয়ে বেশি।

মঙ্গলবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) আয়োজিত এক অনুষ্ঠানে দেশের নারীদের পুষ্টি পরিস্থিতি নিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। আইসিডিডিআরবি, যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি এবং ডেটা ফর ইমপ্যাক্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সী বিবাহিত নারীর সংখ্যা ৩ কোটি ৮০ লাখ। তাদের মধ্যে ৫০ লাখ নারীর ওজন প্রয়োজনের তুলনায় কম। অর্থাৎ তারা অপুষ্টিতে ভুগছেন। অন্যদিকে ১ কোটি ২০ লাখ নারীর ওজন প্রয়োজনের চেয়ে বেশি। তারা নারী স্থূল। এ স্থূলতার কারণ অপুষ্টি।

২০০৭ থেকে ২০১৭ সালের জনমিতি, স্বাস্থ্য ও পুষ্টির তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, বাংলাদেশে বিবাহিত নারীদের মধ্যে ওজন স্বল্পতাজনিত অপুষ্টি উল্লেখযোগ্য হারে কমেছে। ২০০৭ সালে ছিল ৩০ শতাংশ । ২০১৭-১৮ সালে তা কমে ১২ শতাংশে দাঁড়ায়। অন্যদিকে ২০০৭ সালে ওই বয়সী ১২ শতাংশ নারী ছিল স্থূল। ২০১৭-১৮ সালে তা বেড়ে হয় ৩২ শতাংশ। অর্থাৎ ১০ বছরের ব্যবধানে সার্বিকভাবে পুষ্টি পরিস্থিতির কিছুটা হলেও অবনতি হয়েছে।

অনুষ্ঠানে বলা হয়, স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক নীতিতে, পরিকল্পনায় বা প্রকল্পে কম ওজনবিষয়ক অপুষ্টিতে গুরুত্ব দেওয়া হয়েছে বা হচ্ছে। তবে বাংলাদেশে নারীদের মধ্যে স্থূলতার সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। স্থূলতার সমস্যার দিকে নজর দেওয়ার সময় এসেছে। স্থূলতা সমস্যার চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বিবিদ্যালয়ে খোলা হচ্ছে ওবেসিটি ক্লিনিক।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।