চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির নির্মাণ করছেন ‘পাপ’ সিনেমা

দেশে ফিরেই ‘পাপ’ করবেন চিত্রনায়িকা ববি

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৬ মে ২০২২, ১:৩১ পূর্বাহ্ণ
দেশে ফিরেই ‘পাপ’ করবেন চিত্রনায়িকা ববি

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এরই মধ্যে বেশকিছু সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন। টেলিসিনে সোসাইটি আয়োজিত ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিতে ওপার বাংলায় গিয়েছেন ববি। দেশে ফিরেই ‘পাপ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন এই নায়িকা।

চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির নির্মাণ করছেন ‘পাপ’ সিনেমা। এতে ববির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান| এরই মধ্যে বেশ কিছু দৃশ্যের কাজ হয়েছে। ববি বলেন, ‘‘আমি এখন কলকাতায় আছি। এখন থেকে দু-একদিনের মধ্যে ঢাকায় ফিরবো। দেশে ফিরেই ‘পাপ’ সিনেমার শুটিংয়ে অংশ নেব। ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হবে।’’

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন