কুষ্টিয়ায় পিএফজির উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় পিস ফ্যাসিলিটেশন গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কুষ্টিয়ার খাতের আলী ডিগ্রি কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)-এর সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের বাস্তবায়নে Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও সহিংসতামুক্ত সমাজ গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা শান্তির পক্ষে অঙ্গীকারবদ্ধ হন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএফজি কুষ্টিয়ার সমন্বয়কারী জনাব অধ্যাপক শফিকুল ইসলাম । এতে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের খুলনা অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর এস. এম. রাজু জবেদ, কুষ্টিয়া পিএফজির পিস্ অ্যাম্বেসেডর অধ্যাপক মো. আঃ মন্নান বাদশা,সদস্য জনাব অধ্যাপক হামিদুর রহমান বকুল, জনাব অধ্যাপক ড. এম শাহনেওয়াজ আলী,জনাব এসরারুল হক,ওয়াইপিএজির সদস্য সবুজ হোসেন,
সভায় খাতের আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত জনাব আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক জনাব মোঃ মহাসিন আলী, এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আন্তর্জাতিক শান্তি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা সংঘাত ও সহিংসতা পরিহা৬র করে শান্তি ও সম্প্রীতির পরিবেশ তৈরিতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
























