সৌদি আরবে ১০টি বিয়ের মধ্যে তিনটি বিচ্ছেদ হয়

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৪ জানুয়ারি ২০২২, ২:১২ অপরাহ্ণ
সৌদি আরবে ১০টি বিয়ের মধ্যে তিনটি বিচ্ছেদ হয়

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রতি ঘণ্টায় অন্তত সাতজনের বিয়ে বিচ্ছেদ হচ্ছে। এখন সেখানে প্রতি ১০টি বিয়ের মধ্যে তিনটি বিচ্ছেদ হয়।সৌদির জাতীয় পরিসংখ্যান দপ্তরের এক প্রতিবেদনের বরাত দিয়ে রোববার (২৩ জানুয়ারি) এ খবর দিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের শেষ কয়েক মাসে ৫৭ হাজার ৫০০-এর বেশি বিয়ে বিচ্ছেদের আবেদন জমা পড়েছে, যা ২০১৯ সালের তুলনায় ১২.৭ শতাংশ বেশি।গত ১০ বছরে সৌদিতে আশঙ্কাজনকভাবে বিয়ে বিচ্ছেদ বেড়ে গেছে। সেখানে ২০১১ সালে বিয়ে বিচ্ছেদের অন্তত ৩৪ হাজার আবেদন জমা পড়ে। পরের ১০ বছরে যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।