কুষ্টিয়া জেলা পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১১ নভেম্বর ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ রবিউল।। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহিত বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল দশটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও সকল অফিসারকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও(১),ডিএসবি, ইনচার্জ, সাইবার ক্রাইম ইউনিট, টিআই(প্রশাসন), ইনচার্জ, কোর্ট পুলিশ, ইনচার্জ,নসকল ক্যাম্প, ফাড়ি,নতদন্তকেন্দ্র সহ জেলা পুলিশের সকল অফিসারবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।