কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার তিন ডিবি সদস্য, পুলিশের দাবি ভুল বোঝাবুঝি

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১১ নভেম্বর ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার তিন ডিবি সদস্য, পুলিশের দাবি ভুল বোঝাবুঝি

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া সরকারি কলেজের ক্যাম্পাস মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। আহতদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।নঘটনার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান।

সূত্র মতে জানা যায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তারা হামলার শিকার হন। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সরেজমিনে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে ডিবি পুলিশের সদস্যদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।

ঘটনায় কারা জড়িত, কী কারণে পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, ‘ভুল বোঝাবুঝি হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।