নারীর অধিকার নিশ্চিত করতে কুষ্টিয়ায় ওয়েভ ইভেন্ট অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ণ
নারীর অধিকার নিশ্চিত করতে কুষ্টিয়ায় ওয়েভ ইভেন্ট অনুষ্ঠিত

নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিতকরণ এবং সমাজে নারীর সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (WAVE)-এর উদ্যোগে একটি সচেতনতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর মন্দিরপাড়া এলাকায় এফসিডিও-এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিনা নাসরিন, সাবেক কাউন্সিলর, জাতীয় পার্টি ও WAVE সদস্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসরারুল হক, সাধারণ সম্পাদক, ওয়ার্কার্স পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ খোরশেদ আলম দিল স্মৃতি সংসদ, গোপালপুরের প্রতিনিধি; নুরবানু বেগম, সদস্য, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, কুষ্টিয়া ও WAVE সদস্য; বিশিষ্ট সমাজ সংগঠক বাবু, কমলাপুর এবং তানিয়া সুলতানা, সহ-সমন্বয়কারী, WAVE, কুষ্টিয়া।
অনুষ্ঠানে নারীর অধিকার, সামাজিক মর্যাদা, নিরাপত্তা, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের পাশাপাশি নারী-পুরুষ উভয়ের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন শেফালী রানী বিশ্বাস, সুলতানা পারভীন, নন্দিতা রানী বিশ্বাসসহ অনেকে। এছাড়া YPAG সদস্য নাহিয়ান রুবাইয়াৎ, মাসুমা আক্তার তথী ও শ্যামলী সুলতানা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন YPAG-এর সহ-সমন্বয়কারী সবুজ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএফজি অ্যাম্বাসেডর মো. আব্দুল মান্নান বাদশা।
আয়োজকরা জানান, নারী ও তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।