‘ফকির লালন শাহ: বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
‘ফকির লালন শাহ: বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়ার শহর সংলগ্ন ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের দর্শন, ভাবধারা এবং বাংলা ভাষা ও সংস্কৃতিতে তাঁর অবদান নিয়ে ‘ফকির লালন শাহ: বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর,২০২৬) বিকেলে ছেঁউড়িয়ার লালন একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও লালন একাডেমির যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে বক্তারা বলেন, ফকির লালন শাহ শুধু বাউল সাধনার অন্যতম প্রধান পুরুষ নন, তিনি বাংলা লোকজ দর্শন, মানবতাবাদী চেতনা ও অসাম্প্রদায়িক ভাবধারার এক অনন্য প্রতিভূ। তাঁর গান ও দর্শনে মানবমুক্তি, সাম্য, সম্প্রীতি এবং আত্মঅনুসন্ধানের যে গভীর বার্তা রয়েছে, তা বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
আলোচনায় লালনের দর্শন ও ভাবধারার পাশাপাশি বাংলা ভাষা, লোকসংস্কৃতি ও সাহিত্যচর্চায় তাঁর প্রভাব এবং অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ছেঁউড়িয়ার লালন আখড়া ও লালন একাডেমিকে কেন্দ্র করে আয়োজিত এ ধরনের সেমিনার লালনচর্চা ও তাঁর দর্শনকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।