ইবি ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোকদিবসে

বঙ্গবন্ধু এবং স্বাধীনতা দু’টি অভিন্ন শব্দ: মাহবুবউল আলম হানিফ এমপি

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৯ আগস্ট ২০২২, ২:০২ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু এবং স্বাধীনতা দু’টি অভিন্ন শব্দ: মাহবুবউল আলম হানিফ এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, পৃথিবীতে ক্ষমতার লোভে অনেক রাষ্ট্রনায়ক এবং নেতাদের হত্যা করা হয়েছে, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড সম্পূর্ণ ভিন্ন। শুধু রাষ্ট্রক্ষমতা দখলের জন্য নয়, স্বাধীনতা বিরোধীরা মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুসহ তাঁর স্বপরিবারকে হত্যা করে। তিনি বলেন, স্বাধীনতার কথা বলতে গেলে যেমন বঙ্গবন্ধুর কথা আসবেই ঠিক তেমনি বঙ্গবন্ধুর কথা বলতে গেলে স্বাধীনতার কথা আসবেই, তাই বঙ্গবন্ধু এবং স্বাধীনতা দু’টি অভিন্ন শব্দ।
১৮ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্বিবিদ্যালয় শাখার আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জাতীয় শোকদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মাহবুবউল আলম হানিফ এমপি আরও বলেন, ইতিহাসে দেখা যায় তিতুমীর, বাঘাযতীন, সুভাষ বোস, প্রীতিলতা সেন, সূর্যসেনের মতো মহান নেতারা বাঙালির মুক্তি সংগ্রামের ডাক দিয়েছিলেন। এক পর্যায়ে বাঙালির স্বাধীনতার স্বপ্ন যখন শেষ হতে চলেছে ঠিক সেই মুহুর্তে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.