কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া লাহিনী পাড়ায় ১৩-১৫ নভেম্বর তিন দিনব্যাপী নানা অনুষ্ঠান ও গ্রামীণ মেলা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৩ নভেম্বর ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ণ
কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া লাহিনী পাড়ায় ১৩-১৫ নভেম্বর তিন দিনব্যাপী নানা অনুষ্ঠান ও গ্রামীণ মেলা

নূর মোহাম্মদ রবিউল।। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ও কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর বাস্তুভিটা কুষ্টিয়া লাহিনী পাড়ায় তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তিন দিনব্যাপী আজ ১৩ নভেম্বর শুক্রবার থেকে ১৫ নভেম্বর রবিবার পর্যন্ত জমজমাট অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে, লাঠিখেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক এবং গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে। ১ম দিন ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকাল তিন টায় লাঠিখেলা, বিকাল চার টায় উদ্বোধনী ও আলোচনা, সন্ধ্যা পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত সাতটায় অনুষ্ঠিত হবে নাটক। ২য় দিন ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, সন্ধ্যা পাঁচটায় আলোচনা অনুষ্ঠান, রাত সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত নয়টায় অনুষ্ঠিত হবে নাটক। ৩য় দিন ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, সন্ধ্যা পাঁচটায় সমাপনী ও আলোচনা, রাত সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত নয়টায় অনুষ্ঠিত হবে নাটক। এছাড়াও ১৩ থেকে ১৫ নভেম্বর প্রতিদিন থাকছে গ্রামীণ মেলা।

মীর মোশাররফ হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনী পাড়ায় ১৮৪৭ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৭৯ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের উল্লেখযোগ্য সাহিত্য কর্ম বিষাদ সিন্ধু, জমিদার দর্পণ, গাজী মিয়ার বস্তানী, উদাসীন পথিকের মনের কথা সহ গল্প উপন্যাস নাটক ও প্রবন্ধ মিলিয়ে তিনি বহু গ্রন্থ রচনা করেছেন।

কাঙাল হরিনাথ মজুমদারের সম্পাদিত ‘গ্রামবার্তা প্রকাশিকা’ এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় তাঁর সাহিত্যচর্চার সূচনা হয়। ‘জমিদার দর্পণ’সহ বিভিন্ন রচনায় জমিদার ও ব্রিটিশ নীলকরদের অত্যাচারের চিত্র তুলে ধরে বাংলা সাহিত্যে বিশেষ স্থান করে নেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।