কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতন সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ নভেম্বর ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতন সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে অতঃপর পাঠানো হয় কারাগারে।

কুষ্টিয়া ডিবি ও মডেল থানা পুলিশ যৌথ অভিযানে ডাঃ আমিনুল হক রতন তার নিজ বাড়ি থেকে শুক্রবার (৬ নভেম্বর, ২০২৬) বেলা ২ টার দিকে গ্রেফতার হন। গ্রেফতারের পর পরই তাকে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে ডাঃ আমিনুল হক রতনের স্ত্রী ডাঃ লিজা বলেন, আমার স্বামীকে পুলিশ পিকাপে তুলে নিয়ে যায়। তবে কোন মামলায় ধরে নিয়ে যাচ্ছেন পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ আমাকে কোন জাবাব দেননি।

জানা যায়, ৫ আগস্টের পরে কুষ্টিয়ার আ’লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও ডাঃ আমিনুল হক রতন না পালিয়ে সে তার নিজ বাড়িতে গড়ে তোলা, ডাঃ তোফাজ্জুল হেলথ্ সেন্টারে নিয়মিত চিকিৎসা সেবা ও বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।