মেজবাউর রহমান পিন্টু কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব নির্বাচিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া জেলার অতিপরিচিতি মুখ মেজবাউর রহমান পিন্টু জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
জেলার ক্রীড়াপ্রেমীরা মনে করেন, মেজবাউর রহমান পিন্টুর মেধা, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে। খেলাধুলার উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে সুধী মহল মনে করেন, মেজবাউর রহমান পিন্টুর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হবে এবং আগামীতে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গন নতুন প্রাণের আলো ফিরে পাবে।
























