দূর্নীতিরোধে ও নাগরিকদের অধিকার নিশ্চিতকরণে ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’এর কুষ্টিয়া জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৯ জুলাই ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
দূর্নীতিরোধে ও নাগরিকদের অধিকার নিশ্চিতকরণে ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’এর কুষ্টিয়া জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ রবিউল।। সকল দূর্নীতিরোধে, নাগরিক অধিকার নিশ্চিতকরণে ও দেশের উন্নয়নের স্বার্থে জাতীয় পর্যায়ের জনপ্রিয় মহতি সংগঠন ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’-এর কুষ্টিয়া জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘মুক্ত চিন্তা বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা, শিক্ষানুরাগী, সমাজসেবক ও বহুমাত্রিক লেখক জনাব আবুল কাশেম হায়দার সাহেবের দিকনির্দেশনায় রবিবার (১৯ জুলাই, ২০২৬) কুষ্টিয়া জেলা পরিবেশক সমিতির সভাকক্ষে এই মতবিনিময় সভা হয়। দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়িক খন্দকার জিয়াদুল হকের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আর-ও উপস্থিত ছিলেন, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি -এর পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কবি, লেখক ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল, কুষ্টিয়া মিউজিক এসোসিয়েশনের সভাপতি ও আরএ সাউন্ড জোনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগীতশিল্পী মোঃ রুহুল আমিন, শিক্ষক ও বিশিষ্ট সামাজিক সংগঠক অধ্যাপক শফিকুল ইসলাম, অবঃ ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মোস্তফা মাহমুদ, অবঃ ব্যাংক কর্মকর্তা কাজী আব্দুস সবুর, গোলাম ফারুক, মীর হেলাল আক্তার, মিজানুর রহমান সেলিম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশের নাগরিকদের চাইতে বড় পদ বা শক্তি আর নেই। দেশের প্রতিটি নাগরিকের সেবাদানের জন্য গঠিত সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান।

বক্তারা কুষ্টিয়া পৌরসভার কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোন নাগরিক যেন সেবা থেকে বঞ্চিত না হয়। শহরের সৌন্দর্য বর্ধনে ও নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে যথাযথ মনিটরিংএর ব্যবস্থা করা। ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টি ও নিয়মিত ভাবে পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। সেই সাথে সকল নাগরিকদের সেবা প্রদানের নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তরকে শহরের হাট-বাজার, রাস্তা-ঘাট ও পাড়া-মহল্লায় পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে আরও জোড়ালো দাবী জানান। পাশাপাশি সকল সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান নিজের অফিস সিমানায় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্যমন্ডিত রাখার আহবান করেন।

সভায় পরিচ্ছন্ন ও সৌন্দর্যের উদাহরণ হিসেবে বক্তারা বলেন, শহরে অবস্থিত বিদ্যুৎ বিভাগের ‘ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ’ তথা ওয়াপদা প্রতিষ্ঠানটি নিজ উদ্যোগে তাদের কর্মএলাকা জুড়ে পরিচ্ছন্নতায় ও সৌন্দর্যে অনন্য দৃষ্টিনন্দন রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।