বিশ্বের সবচেয়ে দামী টয়লেট নিলামে উঠছে, বাংলাদেশি মুদ্রায় ১২২ কোটি টাকা
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে দামী টয়লেট নিলামে উঠছে। পুরোপুরি বিশুদ্ধ সোনায় তৈরি এই টয়লেটের দাম শুরু হচ্ছে ১০ মিলিয়ন ডলার থেকে!
শুক্রবার বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদেবিস (Sotheby’s) ঘোষণা দিয়েছে, নিউইয়র্কে ইতালির আলোচিত শিল্পী মৌরিজিও ক্যাটেলান-এর তৈরি স্বর্ণনির্মিত এই টয়লেট—“আমেরিকা”—নিলামে তোলা হবে আগামী ১৮ নভেম্বর। এর ওজন ১০১.২ কেজি (প্রায় ২২৩ পাউন্ড)—যার বর্তমান বাজারমূল্যই প্রায় ১০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ কোটি টাকা)।
নিলাম কর্তৃপক্ষের সমসাময়িক শিল্পবিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, মৌরিজিও ক্যাটেলান “শিল্পজগতে একজন দুর্দান্ত শিল্পী”।
প্রসঙ্গত, মৌরিজিও ক্যাটেলানের “Comedian” নামে কলা দেয়ালে টেপ দিয়ে আটকানো এক শিল্পকর্ম গত বছর নিউইয়র্কে বিক্রি হয়েছিল ৬.২ মিলিয়ন ডলারে! আর ২০১৬ সালে তাঁর আরেক সৃষ্টি—নতজানু অবস্থায় অ্যাডলফ হিটলারের মূর্তি—বিক্রি হয়েছিল ১৭.২ মিলিয়ন ডলারে।
ক্যাটেলান বলেছিলেন, “তুমি ২০০ ডলারের লাঞ্চ খাও বা ২ ডলারের হট ডগ—শেষ ফল এক, টয়লেটেই যেতে হয়!” এই বক্তব্যের মধ্য দিয়েই তিনি অতিধনীদের বিলাসিতাকে ব্যঙ্গ করেছেন।
‘আমেরিকা’ টয়লেটের দুটি সংস্করণ তৈরি হয়েছিল ২০১৬ সালে। এর একটি ব্যক্তিগত সংগ্রাহকের কাছে রয়েছে, সেটিই এবার নিলামে উঠছে। অন্যটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহেইম জাদুঘরের একটি বাথরুমে প্রদর্শিত হয়েছিল, যেখানে ১ লাখেরও বেশি দর্শক সরাসরি ব্যবহার করেছিলেন সেই সোনার টয়লেট!
ট্রাম্পকেও প্রস্তাব দেওয়া হয়েছিল এই টয়লেট! মজার বিষয়, গুগেনহেইম জাদুঘর একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই টয়লেটটি ধার দিতে চেয়েছিল, যখন তিনি ভ্যান গঘের একটি চিত্রকর্ম চেয়েছিলেন।
২০১৯ সালে এটি ইংল্যান্ডের ঐতিহাসিক ব্লেনহেইম প্যালেসে প্রদর্শিত হলে কয়েকদিনের মধ্যেই চুরি হয়ে যায়। চোরেরা টয়লেটটি পাইপলাইন থেকে খুলে নিয়ে পালিয়ে যায়।
এ বছর দু’জনকে ওই ঘটনায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে টয়লেটটি আর উদ্ধার হয়নি—ধারণা করা হয়, সেটি গলিয়ে ফেলা হয়েছে। নিলামে উঠছে নিউইয়র্কে, এটা দেখা যাবে কাছ থেকে।

























Leave a Reply