কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্মৃতি লাইব্রেরীতে মুফতি আমির হামজাকে সংবর্ধনা
কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্মৃতি লাইব্রেরীতে মুফতি আমির হামজাকে সংবর্ধনা
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্মৃতি লাইব্রেরীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর লাইব্রেরী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আমির হামজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরীর উদ্যোক্তা সুলতান মাহমুদ তালহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য রায়ান হাসান, কুষ্টিয়া সদর উপজেলা জুলাই যোদ্ধা কমিটির সভাপতি তাজমুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার শিক্ষার্থী ও সুধীজন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুফতি আমির হামজা শহীদ আবরার ফাহাদের আদর্শ ও সাহসিকতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “আমরা কোনো শৃঙ্খলে বন্দি থাকার জন্য জন্মগ্রহণ করিনি। যদি তা-ই হতো, তাহলে একাত্তর ও চব্বিশের প্রয়োজন হতো না।” তিনি সর্বদা আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি শহীদ আবরার ফাহাদ স্মৃতি লাইব্রেরীর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের সঙ্গে একসঙ্গে কাজ করার আশ্বাস প্রদান করেন।

























Leave a Reply