বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির

কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়িকা রোজিনা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১১ ফেব্রুয়ারি ২০২২, ৪:১১ অপরাহ্ণ
কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়িকা রোজিনা

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়িকা রোজিনা। ঢাকাই সিনেমার কিংবদন্তি এই অভিনেত্রী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোজিনা নিজেই।

তিনি বলেন, আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এজন্য পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সমিতিতে যাই।
তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে নির্বাচনে অভিনেত্রী রোজিনা মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন।তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।



আরও পড়ুন