কুষ্টিয়া জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৮ নভেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ রবিউল।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে কুষ্টিয়া পুলিশ সুপার এর মতবিনিময় সভা শনিবার (২৮ নভেম্বর, ২০২৬) সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম-এঁর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, বিএনপি চেয়্যারপারর্সনের উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কুষ্টিয়া -৪ আসনের (কুমারখালী-খোকসা) সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি, জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

মতবিনিময় সভায় সম্মানিত পুলিশ সুপার আগামী ০২ ডিসেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর কুষ্টিয়া জেলায় আগমন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শিকদার মোঃ হাসান ইমাম, ডিআইও-১ (ডিএসবি) মোঃ আবু হেনা মিলন, মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এবং জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।