৩০ নভেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৭ নভেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ রবিউল। আগামী ৩০ নভেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর জেলাবাসীর জন্য গৌরবের ও ঐতিহাসিক ঘটনা। এ সফর ঘিরে কুষ্টিয়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর কুষ্টিয়া জেলায় আগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল এগারোটায় প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া জেলা সফর উপলক্ষে উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভায় আর-ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর সহ জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধানমন্ত্রীর সফর সফল ও উৎসবমুখর করে তোলা এবং সফরকালে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রীর সফর সর্বাঙ্গীণ সফল করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।