লালন সাঁইয়ের ছেঁউড়িয়া গ্রামের মেলাতে মাদকমুক্ত রাখতে কুষ্টিয়া জেলা পুলিশের অভিযান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১২ অক্টোবর ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
লালন সাঁইয়ের ছেঁউড়িয়া গ্রামের মেলাতে মাদকমুক্ত রাখতে কুষ্টিয়া জেলা পুলিশের অভিযান

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বাউল সম্রাট ফকির লালন সাঁই এর ১৩৬ তম তিরোধান দিবস আগামী ১৭ অক্টোবর ২০২৬ তারিখ হতে (০৩ দিন ব্যাপী) কুষ্টিয়া শহর সংলগ্ন (কুমারখালী উপজেলার) ছেঁউড়িয়া নামক স্থানে অনুষ্ঠিত হবে।

লালন সাঁই এর তিরোধান দিবস উপলক্ষে মেলা চত্বর ও আশপাশ এলাকায় যেন কোন প্রকার গাঁজা বা অন্য কোন মাদকদ্রব্য সেবন বা ক্রয়-বিক্রয় না হয় এবং তিরোধান দিবস নিরাপদ, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান করা হয়। শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর উপস্থিতিতে ১১ অক্টোবর ২০২৬খ্রি. কুমারখালী থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় অফিসার/ফোর্সসহ মেলা চত্বর ও আশ-পাশ এলাকায় অভিযান পরিচালনা করেন।

এমসময় সন্দেহভাজন ব্যক্তিদের দেহ ও ব্যগপত্র তল্লাসী করা হয়। অভিযানে এসআরবি এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যগণও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।