সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এর কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ অক্টোবর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এর কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এর কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ ইয়াসমিন বেগম মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন।
এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দীপংকর বিশ্বাস, যুগ্মসচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর শাখা, লাইব্রেরি শাখা এবং সংসদ ও আইন শাখা), মোহাঃ হারুন-অর-রশীদ, যুগ্মসচিব (শিল্পকলা শাখা) এবং মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মোহাঃ খালিদ হোসেন উপসচিব (প্রশাসন-১ ও সেবা শাখা), জনাব মৌসুমী সরকার রাখী, উপসচিব (অনুষ্ঠান শাখা) এবং মোঃ তৌহিদ বিন-হাসান, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া এবং মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব), (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)।

মিজ্ ইয়াসমিন বেগম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদের দায়িত্ব গ্রহণের পর জেলা পর্যায়ে তাঁর প্রথম পরিদর্শনকারী শিল্পকলা একাডেমি হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া নির্বাচন করায় জেলা কালচারাল অফিসার তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে তিনি অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন এবং খুব শীঘ্রই জেলা শিল্পকলা একাডেমি আবার সফরে আসবেন বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

সচিব মহোদয়ের আগমনে কুষ্টিয়ার সংস্কৃতি অঙ্গনের সুধীবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ার সম্মানীয় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।