আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়া জেলা পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়া জেলা পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ৩টার সময় কুষ্টিয়া জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) জনাব মোঃ আব্দুল হাই সিদ্দিকী।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এসময় প্রশাসক মহোদয় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
























