কুষ্টিয়া মুসলিম হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২০ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
কুষ্টিয়া মুসলিম হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নূর মোহাম্মদ রবিউল।। আমরা সবাই এক স্কুলে পড়েছি। সেই ছেলেবেলার স্মৃতি আজ আবার নতুন রুপে পুরানো দিনের আনন্দ হৃদয়জুড়ে ভেসে ওঠেছে। আজ নীরবে দাঁড়িয়ে মনের ভিতর তাকিয়ে সেই সব স্মৃতি যেন আবার নবরূপে প্রাণে দোলা দেয়। সময়ে যেন থমকে গেছে সব শৈশবের পদচারণা। আজও বন্ধুদের হাসি অতঃপর ক্লাসরুমের ছবি হৃদয়ের চোখে দেখি তবে সেখানে আর ফেরা যায় না। শুধুই স্মৃতি নিয়ে আমরা সবাই একসাথে বসে আছি ছাত্রজীবনের স্পর্শ ও অনুভব নিয়ে। মনে হচ্ছে, বহুদিনের সেই আলিঙ্গনের অনুভূতি আজ আমাদের অন্তরে গভীরভাবে গেঁথে গেছে, এক মধুর আনন্দে। বন্ধু তুমি কেমন আছো, আমরা সবাই ১৯৯৫ ব্যাচ …..।

কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সকল এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বন্ধুদের সমন্বয়ে মহাখালী এসকেএস টাওয়ার ‘আমানা ফুড ভ্যালি’তে ও এক সাথে একই সময় পৃথকভাবে কুষ্টিয়া শহরের ‘চিলিস ফুড পার্ক’এ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া ও ঢাকার উভয় ভেনুতেই জুম মিটিং এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন মূহুর্তগুলো পুরনো বন্ধুদের সাথে স্মৃতিময় স্কুলজীবনের গল্প ও আলোচনা সভা মিলন মেলাতে পরিনত হয়।

স্কুলের প্রত্যেক এসএসসি ব্যাচের শিক্ষার্থীগণ তাদের ব্যাচের প্রতিনিধি হিসেবে একজন-দুইজনকে আগে থেকেই নির্বাচিত করে প্রোগ্রামে উপস্থাপন করেন। সভায় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন পর এই অনন্য মিলনবন্ধনের আকুলতা যেন সবার হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে আজ। বহুদিনের বিচ্ছিন্ন কিন্তু চেনা সম্পর্কগুলোকে আবার নতুন করে কাছে টেনে এনেছে। সময়ের দীর্ঘ দূরত্ব পেরিয়ে এই পুনর্মিলনীর সুবাস আজ আমাদের সবাইকে এক অদৃশ্য, চিরন্তন ভালোবাসার সেতুবন্ধনে আবদ্ধ করে তুলছে। আমাদের এই মিলনমেলা বন্ধন হোক চিরস্থায়ী।

প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণে আরও বলেন, ৮০ বছরের গৌরবোজ্জ্বল ও ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের পদচিহ্ন আজ বিশ্বব্যাপী বিস্তৃত। আমাদের এই আয়োজনকে কেন্দ্র করে যে যুগান্তকারী সাড়া জেগে উঠেছে এবং আগামী দিনে তা যেভাবে বিকশিত হবে, তার সুমিষ্ট সুবাস আমরা এখন থেকেই অনুভব করতে শুরু করেছি।

পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ নিজ নিজ ব্যাচের জন্য সবার সাথে যোগাযোগ রাখা, গ্রান্ড রিইউনিয়ন সুচারুরূপে সম্পাদনের জন্য ‘প্রয়োজনীয় কমিটিসমূহ’ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় সকল প্রাক্তন শিক্ষার্থীদের একটি ডাটাবেস তৈরির জন্য প্রস্তুতকৃত Google Form পূরণের জন্য জানানো হয়।

এ-সময় বিভিন্ন ব্যাচের ছাত্র- বন্ধুরা এক সাথে, বড় ভাই ও ছোট ভাইদের মধ্যে ফটো সেশন ও আনন্দের সাথে নানা গল্পগুজব ও ভিডিও ধারণ করতে দেখা যায় এবং সকলের আন্তরিকতা ও উচ্ছ্বাসে প্রাণবন্ত পুনর্মিলনী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা উপভোগ করেন।

ঢাকা অনুষ্ঠানে উপস্থিত চিলেন, সিনিয়র সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ (ব্যাচ ১৯৬৬), মেজর আনিস উল ইসলাম (১৯৭৮ ব্যাচ), হাসনাত করিম জিপু (১৯৮৯ ব্যাচ), মোঃ আনোয়ারুল ইসলাম মামুন (১৯৮৪ ব্যাচ), হাসানুজ্জামান (১৯৭৪ ব্যাচ), সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাসুম রেজা (১৯৭৮ ব্যাচ), রাফি হক (১৯৮০), সৈয়দ আরবার আলী ফুয়াদ, যিনি সুদুর আমেরিকা থেকে জুমের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন (১৯৭৯ ব্যাচ), রবিউল ইবনে কামরুল (১৯৮২ ব্যাচ), বিশিষ্ট কবি আতিক আল হেলাল (১৯৮৭ ব্যাচ), আব্দুস সিদ্দিক বাদশা (১৯৮৯ ব্যাচ), মোস্তাফিজুর রহমান রিপন (২০০০) প্রমূখ।

কুষ্টিয়ার অনুষ্ঠানে মুসলিম হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক শামসুল আলম নাসির (১৯৭৮ ব্যাচ), বিশিষ্ট কথা সাহিত্যিক সরওয়ার মূর্শেদ (রতন)(১৯৮০ ব্যাচ),অত্র স্কুলের প্রধান শিক্ষিকা নীলিমা আক্তার (১৯৮৪ ব্যাচ), আতাউর রহমান মিঠু (১৯৮৪ ব্যাচ), বড় বাবু (১৯৮৫ ব্যাচ), বিশিষ্ট সংগঠক জায়েদুল হক মতিন (১৯৮৫ ব্যাচ), কুষ্টিয়া মিউজিক এসোসিয়েশন এর সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী রুহুল আমিন(১৯৮৫ ব্যাচ), লোককথা শিল্পী গোষ্ঠীর সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল কালাম আজাদ (১৯৮৫ব্যাচ),এস এম কাবিবুল ইসলাম লেলিন (১৯৮৯ ব্যাচ), মুন্সী আবু আহমেদ রশীদ রেজা জুলিও (১৯৮৯ ব্যাচ), শহীদুল আলম শহীদ (১৯৯৫ ব্যাচ), কবি ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল (১৯৯৫ ব্যাচ), হারুন অর রশিদ (১৯৯৫), ইসমাইল হোসেন( ১৯৯৫), চাঁদ আলী (১৯৯৫ ব্যাচ) প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।