সোনা ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা ভরি, দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আজ বুধবার থেকে সোনার দাম আবারও ভরিতে আড়াই হাজার টাকার বেশি বাড়ছে। ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা আজ বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—
• ২২ ক্যারেট : ভরিপ্রতি ২,১৬,৩৩২ টাকা
• ২১ ক্যারেট : ভরিপ্রতি ২,০৬,৪৯৯ টাকা
• ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৭৭,০০১ টাকা
• সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৪৭,৩৫১ টাকা
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।

























Leave a Reply