মহিলা আ. লীগের সভাপতি চুমকি ও সাধারণ সম্পাদক শবনম, এরা পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি দেবেন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৬ নভেম্বর ২০২২, ৩:১০ অপরাহ্ণ
মহিলা আ. লীগের সভাপতি চুমকি ও সাধারণ সম্পাদক শবনম, এরা পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি দেবেন

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নতুন সভাপতি হয়েছেন মেহের আফরোজ চুমকি। এ সংঠনের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন কমিটি ঘোষণা দেওয়ার আগে ওবায়দুল কাদের বলেন, শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হচ্ছে। এরা পরবর্তীতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি দেবেন।

এছাড়া মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেন ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন শাহেদা তারেক দীপ্তি। সাধারণ সম্পাদক করা হয়েছে হাসিনা বাবি চৌধুরীকে। আর মহিলা আওয়ামী লীগের দক্ষিণের সভাপতি হয়েছেন সাবেরা বেগম এবং সাধারণ সম্পাদক পারুল আক্তার।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।