‘সকল ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে, মাজারে হামলা সহ্য করা হবে না”- রুমিন ফারহানা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
‘সকল ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে, মাজারে হামলা সহ্য করা হবে না”- রুমিন ফারহানা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ দেশজুড়ে ধর্মীয় উত্তেজনার প্রেক্ষাপটে স্পষ্ট ও কঠোর অবস্থান জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। তিনি ঘোষণা দেন- তার এলাকায় সকল ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে, কিন্তু কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না।
তার ভাষায়, “আমার এলাকায় ওয়াজ মাহফিল চলবে, কীর্তন চলবে, বাউল গান চলবে—কিন্তু কোনো মাজারে হামলা করা যাবে না।”
তিনি আরও বলেন, “আমরা কারো মতের ঊর্ধ্বে নই। কিন্তু অন্যের বিশ্বাসে আঘাত করার অধিকারও কারো নেই।” এই বক্তব্যে স্পষ্ট বার্তা দিয়েছেন—বাংলার মাটিতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু সহিংসতার কোনো স্থান নেই।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ধর্মীয় ইস্যুতে উত্তেজনা ও সংঘাতের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এমন প্রেক্ষাপটে তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে সম্প্রীতি রক্ষায় দৃঢ় অবস্থান হিসেবে দেখছেন।
“ধর্ম পালন করো—কিন্তু অন্যের বিশ্বাস ভাঙার অধিকার তোমার নেই! বাংলার মাটিতে সহিংসতার জায়গা নেই—একটাই পরিচয়, আমরা মানুষ!”

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.