যশোর কেশবপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শ্লোগানে শনিবার কেশবপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ১৪ মার্চ ২০২৬ তারিখে কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন প্রধান অতিথি ও সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলা উদ্দিন আলা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। পিএফজির পিস অ্যাম্বাসেডর সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সমন্বয়কারী কবি মুনছুর আজাদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আঞ্চলিক সমন্বয়কারী এস এম রাজু জভেদ, মাঠ সমন্বয়কারী আশরাফুজ্জামান, পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত বসু ও সুফিয়া পারভীন শিখা, পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন, এনসিপির কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মেডিকেল অফিসার ডাঃ আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল ওহাব, জাপা নেতা আব্দুল মান্নান, ইউপি মেম্বার কামাল হোসেন ও শাহানাজ পারভীন, ঈমাম হাফেজ হাফিজুর রহমান, পুরোহিত অরুণ চক্রবর্তী, খ্রিষ্টীয়ান চার্জ মানিক দাস, বেতার শিল্প এস এম সিরাজুল ইসলাম, সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মেহেদী হাসান, আরবী প্রভাষক আবু জাফর, কন্ঠ শিল্পী পাপড়ী দত্ত প্রমুখ। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী প্রতিনিধিরা তাদের বক্তব্যে সম্প্রীতি রক্ষা, কিশোর গ্যাং প্রতিরোধ ও মাদক নির্মূল বিষয়ে গুরুত্বারোপ করেন।

























Leave a Reply