গত দেড় বছরে মাজারে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
গত দেড় বছরে মাজারে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ দেশের ওলি- আউলিয়া ও পীর- মাশায়েখদের প্রতি শ্রদ্ধা রেখে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, গত দেড় বছরে যে সকল মাজারে হামলা হয়েছে, সেই সকল চিন্হিত হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে। এদিকে তাঁর এই আশ্বাস জনসাধারণ মনে করেছেন, এর বিচার দ্রুত বাস্তবায়িত হবে।

ধর্মমন্ত্রী শপথ গ্রহণের সাথে সাথে ২৪ এর গণঅভ্যুত্থানের পরে যারা মাজারে হামলা করেছে, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানান। ধর্মমন্ত্রীর এই আশ্বাস মিডিয়াতে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

এদিকে নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ধর্ম মন্ত্রণালয় সামলানোর দক্ষতা তাঁর আগে থেকেই আছে। তিনি নতুন কেউ নন, ১৯৯০ সাল সময় থেকে ও ২০০২-২০০৩ সালের সময় পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.