ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেন ৭ নারী
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। এবার নির্বাচনে মোট নারী প্রার্থীর সংখ্যা ৮৫ জন। তাদের মধ্যে এ পর্যন্ত সাতজন বিজয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বেসরকারিভাবে জয়ী হয়েছেন এবং ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ আহমেদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া, মানিকগঞ্জ পৌর ও জেলা সদরের ৮ ইউনিয়ন) বিএনপির প্রার্থী আফরোজা খানম ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) ১৪৭ কেন্দ্রে পোস্টাল ভোটসহ বিএনপি জোটের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন।
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) জয় পেয়েছেন ‘গুম’ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা)।
নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন জয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে ৩০০ আসনে প্রার্থীর সংখ্যা ২ হাজার ১৭। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে, সেই তালিকা অনুসারে, নারী প্রার্থীর সংখ্যা ৮৪ জন। অর্থাৎ মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র ৪ শতাংশ। দলের হয়ে প্রার্থী হয়েছেন ৬৬ জন নারী। আর স্বতন্ত্র প্রার্থী হন ১৯ জন।

























Leave a Reply