কাতার বিশ্বকাপ-২০২২ বিদায়

স্মরণাতীতকালের সেরা ফাইনাল দেখলো বিশ্বের শত কোটি ফুটবল অনুরাগি

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৯ ডিসেম্বর ২০২২, ১২:১৫ অপরাহ্ণ
স্মরণাতীতকালের সেরা ফাইনাল দেখলো বিশ্বের শত কোটি ফুটবল অনুরাগি

কাতার বিশ্বকাপ-২০২২ বিদায়ে বিশ্বের শত কোটি ফুটবল অনুরাগি প্রাণভরে ফাইনাল প্রত্যক্ষ করেন। ভক্ত, সমর্থক ও নিরপেক্ষ ফুটবল অনুরাগি সবার একটাই কথা, ফাইনালের মত এক ফাইনাল দেখেছি। কাতার বিশ্বকাপ-২০২২ সত্যিই ফাইনালের মত ফাইনাল হয়েছে। এত আকর্ষণ, দ্রুত গতি, আক্রমন আর প্রতি আক্রমণে নয়ন জুড়ানো গোলের সমাহার-সবই ছিল ম্যাচটিতে। তাই এটা স্মরণাতীতকালের অন্যতম সেরা ও আকর্ষনীয় এবং তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াই হিসেবে দর্শকদের মনিকোঠায় চিরস্থায়ী আসন করে নিয়েছে। থাকবে অনাদিকাল।

১৮ ডিসেম্বর,২০২২ রোববার মধ্য রাতের পর থেকে এ কৌতুহলি প্রশ্ন অনেকের মনেই উঁকিঝুকি দিচ্ছে। প্রশ্নটা মোটেও অমূলক নয়। বিশেষ করে জিকো, সক্রেটিস, ম্যারাডোনা, প্লাতিনি, রুমেনিগেদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে এত তীব্র লড়াই খুব কমই হয়েছে।

শুধু ফাইনালের কথা বলা কেন, বিশ্বকাপ ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা আর ফ্রান্সের এই ফাইনালের মত স্মরণীয়, আকর্ষণীয় ও তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ন হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.