কুষ্টিয়ায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৩ নভেম্বর ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

নূর মোহাম্মদ রবিউল।। “সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়া জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল সাতটা হতে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অক্টোবর-২০২৬ এর ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের ইভেন্ট ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার-ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন করেন।

এ-সময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ট্রেইনি রিক্রট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যারা ট্রেইনি রিক্রট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবেন, বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সর্তক থাকার জন্য বলেন।

উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদাহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃখায়রুল আনাম বিপিএম-সেবা। এছাড়াও পুলিশ হেডকোয়াটার্স এর প্রতিনিধি হিসেবে উক্ত নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ পুলিশ সুপার (সুপার নিউমারারি) শারমিন আক্তার, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এমটি এন্ড ওয়ার্কশপ) ইমরান রহামান।

উক্ত নিয়োগ ডিউটিতে আরোও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ রেশমা খাতুন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজ্জাদ বিন আজাদ সিজান সহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।