কুষ্টিয়ায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) কনস্টবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সঃ), এএসআই (সঃ) হতে এসআই (সঃ) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),ঝিনাইদহ, মোঃ আজিজুর রহমান, আরআই কুষ্টিয়া পুলিশ লাইন্স ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।