মরমি সাধক ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মতবিনিময় সভা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৬ অক্টোবর ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
মরমি সাধক ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মতবিনিময় সভা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস-২০২৬ যথাযথভাবে পালন উপলক্ষে কুষ্টিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ ইয়াসমিন বেগম। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমি, কুষ্টিয়ার সভাপতি মোঃ তৌহিদ বিন-হাসান।

সভায় লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবসের আয়োজন, সার্বিক প্রস্তুতি ও অনুষ্ঠানকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আয়োজক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।