কুষ্টিয়ায় ‘শান্তি ও সম্প্রতির প্রসারে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ‘শান্তি ও সম্প্রতির প্রসারে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

■ নূর মোহাম্মদ রবিউল, কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ দেশের সাংস্কৃতিক রাজধানীখ্যাত কুষ্টিয়া জেলার স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ‘শান্তি ও সম্প্রীতির প্রসারে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গর প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে মাল্টি- স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস আ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শ্লোগানে শহরের খেয়া রেস্তোরা মিলনায়তনে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী, ২০২৬) সকাল এগারোটায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর পর দলীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের কুষ্টিয়ার সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মিজানুর রমান লাকী, এ এম জুবায়ের রিপন, হাসান আলী, নূর আলম দুলাল, তৌহিদী হাসান, খ. তুহিন আহমেদ, এনামুল হক, রেজাউল করিম রেজা, সাবিনা ইয়াসমিন শ্যামলী, নূরুন্নাহার সীমা, নূর মোহাম্মদ রবিউল, শোহাব উদ্দীন আহম্মেদ, মাহাতাব উদ্দিন লালন, নাব্বির আল নাফিজ, মেজবা উদ্দিন পলাশ, কোহিনূর ইসলাম, এস এম জামাল, রাজু আহমেদ, আনিস মণ্ডল, হাসনাত আহম্মেদ ও কুদরত উল্লাহ।

শান্তি ও স্থিতিশীল অর্জনে সম্মিলিত উদ্যোগের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এমআইপিএস প্রকল্প কর্মকর্তাগণ বলেন, আমরা প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ প্রশমন ও শান্তিপূর্ন সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে থাকি। এছাড়াও সামাজিক শান্তি রক্ষায় গণমাধ্যমের সহায়তায় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মতামতের নেতাদের একত্রে করে নির্দিষ্ট এলাকাতে শান্তি স্থাপনে বিভিন্ন ভাবে কাজ করে আসছি। সংঘাত ও সহিংসতা রোধে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে প্রকল্পের কর্মীদের নিয়মিত আলোচনা সভা করা সহ দলীয় বা ধর্মীয় কোন্দল রোধে সবাইকে একযোগে সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

দি হাঙ্গর প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের কর্মকর্তা-কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের রিজিওনাল কোঅর্ডিনেটর খোরশেদ আলম, প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস এম রাজু জোবায়েদ, এমআইপিএস-এর এম এন্ড ই সাইদুল ইসলাম, কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন অফিসার এ এস এম আতিকুর রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.